সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
প্রবাস
আমিরাতে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের মিলনমেলা
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

“বরিশাল প্রবাসী জনতা, গড়ে তোল একতা”—স্লোগানকে সামনে রেখে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে মিলেমিশে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। বরিশাল বিভাগের প্রবাসীরা বিভিন্ন ব্যবসায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের নেই কোন সামাজিক সংগঠন। বরিশাল বিভাগের কেউ মৃত্যুবরণ করলে লাশ দেশে নিতে দূর্ভোগ পোহাতে হয় প্রবাসী পরিবারকে।

সোমবার (১১ই জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আজমান সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকার বাংলাদেশি মার্কেটে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ আয়োজিত মিলনমেলা ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মিলনমেলায় উপস্থিত ছিলেন—ইমন মোহাম্মদ হাকিম, মোহাম্মদ হুমায়ুন কবির, হাজী মোহাম্মদ শওকত আলী, এইচ এম কামরুজ্জামান, মোহাম্মদ শামসুদ্দিন, আব্দুর রশিদ, শামীম আহমেদ, হাবিবুর রহমান রাসেল, কবির হোসেন, শহিদুল ইসলাম, ওয়াহিদ মোল্লা, মনিরুজ্জামান, মোহাম্মদ ছালাউদ্দিন আরিফ, মোহাম্মদ মনির হোসেন, আব্দুর রহিম, মাহমুদ আলম, শাকিল আহমেদ, মনিরুজ্জামান আশরাফি, মোহাম্মদ হিরণ মৃধা, মোহাম্মদ শামিম, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ জাফর উল্লাহ, বিদ্যুৎ স্পাইক, মোহাম্মদ জহিরুল, সামছুল হক, মীর মোহাম্মদ শাকিল, মোহাম্মদ উজ্জ্বল, দুলাল আকন্দ, স্বপন মিয়া, সহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সাইফুল, মো. রিয়াজ, মামুন মিয়া, মোহাম্মদ বাশার, মো. আবির, মেহেদী, মোহাম্মদ গাজী, কামাল সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শাহিনুর হোসেন শাহীন, হেলাল উদ্দিন সিআইপি, মেজবাহ উদ্দিন গাজী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মাইনুদ্দিন কিসু, মামুন খন্দকার, রফিকুল ইসলাম, মনির আবরার, মীর ইয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাবুদ্দিন, নাসীর উদ্দিন, মাকসুদুর রহমান বিপ্লব, শাহ আলম, মোহাম্মদ দুলাল সরকার, সুমন আহমেদ, মোহাম্মদ নাজমুল, মো. রাসেদ খান, মোহাম্মদ নয়ন, আবুল বাশার, সবুজ মীর, মো. সাত্তার, মোহাম্মদ নোমান, রিপন মিয়া, মোহাম্মদ জব্বার, আব্দুল আলিম প্রমুখ।

বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীরা আমিরাতের সকল আইন কানুন মেনে চলে দেশের সুনাম বজায় রাখবেন। আমিরাতের সাতটি প্রদেশে ধীরে ধীরে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদের কমিটি গঠনের মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও পাশে নিয়ে কাজ করবে। প্রবাসীদের সকল সুবিধা অসুবিধায় সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ   আমিরাত   মিলনমেলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close