সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
দেশজুড়ে
মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবসে রাউজানের শ্রদ্ধা নিবেদন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত হয়েছে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন ব্রিটিশ সরকার। 

সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) সূর্যসেনের শৈশব স্মৃতি বিজড়িত নিজ জন্মস্থান রাউজানের নোয়াপাড়ার সূর্যসেন পল্লীতে সূর্যসেনের স্মৃতিস্তম্ব এবং উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ সূর্যসেন চত্বরের স্মৃতিস্তম্ভে ফুল দিযে  শ্রদ্ধা নিবেদন করেন মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুল, গণসংহতি আন্দোলন রাউজান উপজেলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। 

সোমবার বিকালে নোয়াপাড়া সূর্যসেন পল্লীতে সূর্যসেনের বাস্তভিটায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদান। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম।

রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি জয়নাল আবেদীন জুবায়ের, সহ-সভাপতি এম কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ।

সকালে রাউজান মুন্সিঘাটাস্থ মাষ্টারদা সূর্যসেন কমপ্লেক্স চত্বরে আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করে মাধ্যমে এ কর্মসূচি পালন করেন মাষ্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এবং রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। এই সময় উপস্থিত ছিলেন রাউজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক এবং পৌর পূজা সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, পৌর কমিটি সহ-সভাপতি তপন চৌধুরী মনু, উপদেষ্টা অরুন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, উল্লাস ধর, শংকর দে, সমীর চৌধুরী। 

ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের নায়ক মাস্টারদা সূর্য কুমার সেনের ফাঁসি কার্যকরের দিনটি জাতীয়ভাবে পালন এবং পাঠ্য বইয়ের চট্টগ্রাম যুব বিদ্রোহের ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ‘কাঙ্খিত গণতান্ত্রিক ও শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র আজও আমরা পাইনি। বিপ্লবীদের মহান ত্যাগকে স্বীকৃতি ও রাষ্ট্রীয় মূল্যায়ন করতে হবে, বিপ্লবী সূর্যসেন, তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্ত ও প্রীতিলতাসহ বিপ্লবীদের স্মরণ করতে রাষ্ট্রীয়ভাবে দিবসগুলো পালন করতে হবে। দুঃখের বিষয় বিপ্লবী বীরদের গৌরব গাঁথা সোনালী দিনগুলোর কথা আমাদের তরুণ প্রজন্মের কাছে এখনো অজানা। তাই তাদের স্মৃতি জাগরূক রাখতে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে।’

সূর্যসেন ১৮৯৪ সালের ২২ মার্চ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। মাস্টারদা জন্মভূমি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পৈত্রিক বাস্তুভিটায় সূর্যসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, স্মৃতি সৌধ, রাউজান সদরে একটি তোরণ ও কলেজের সামনে পাঠাগার ও ভাস্কর্য স্থাপন করা হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মাস্টারদা সূর্যসেন   ৯২তম ফাঁসি দিবস রাউজান   শ্রদ্ধা নিবেদন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close