কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবের বাজার এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিবের বাজার বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুরে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ১টি অটোরিকশসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে, যার বাজামূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
মীর আলী এজাজ বলেন, ‘জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
কেকে/এমএ