সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির দেওয়ার অভিযোগ       
বিনোদন
ফার্স্ট লুকেই আলোচনায় অনিক বিশ্বাসের চলচ্চিত্র ‘মার্বেল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্টাইলিশ নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’–এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। প্রকাশের পরপরই পোস্টারটি চলচ্চিত্র অঙ্গণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে গত বছরের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) অনিক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে প্রকাশ করা হয় বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারেই মিলেছে সিনেমাটির শক্তিশালী আভাস। এতে দেখা যায়, নায়ক ম্যাক দিদারের রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর। পুরো পোস্টারজুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টার দেখেই স্পষ্ট—‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা। যেখানে শক্তিশালী চরিত্রায়ণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই হবে মূল আকর্ষণ।

নির্মাতা অনিক বিশ্বাস জানান, চলতি মাসের ২০ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে আপাতত তিনি কিছু জানাতে চাননি। তবে শিগগিরই এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য—সবই লিখেছেন অনিক বিশ্বাস নিজে। সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্র।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ‘মার্বেল’   ফার্স্ট লুক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু
নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস আহসান হাবীবের

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close