সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
দেশজুড়ে
ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের দুই নম্বর ওয়ার্ডের রুইশ্যার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতার কারণে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুব আলম, শাহজান মাস্টার ও আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণ পড়ে যায়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।’

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১৪ দফার ইশতেহার দিলেন ডা. মাহমুদ হোসেন
নির্বাচন ঘিরে ফাঁকা ঢাকা, ঈদের ছুটির মতো নীরব রাজধানী
লামায় ৪০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
ফরিদপুরে নির্বাচনি এলাকায় ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
লালমনিরহাটে দুলুর মিছিলে মিশে গেল ভিক্ষুক থেকে পেশাজীবী

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close