ফটিকছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তিনটি ছুরি, তিনটি দা, দুটি চাকু, একটি একনালা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
কেকে/এলএ