ফরিদপুরের সালথায় চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন: সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. মন্টু চৌধুরী (৫০), মো. নাছির মাতুব্বর (২৭), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মো. মাহাবুব সিকদার (৫০) ও ময়েনদিয়া গ্রামের মো. ফারুক মোল্যা (৪৮)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে চার জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
কেকে/এলএ