রোববার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৪ জুন ২০২৬
শিরোনাম: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী      মউক চেয়ারম্যান হলেন মোতাহার তালুকদার      প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন বাজেট ঘোষণা পাকিস্তানের      বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      সব নাগরিকের জন্য বাজেট      
দেশজুড়ে
বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত চঞ্চল মিয়াকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে নড়াইলের সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চঞ্চল মিয়া সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে একদল সশস্ত্র সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং পার্শ্ববর্তী ইসমাইল মোল্যা নামের একজনকে গুরুতর আহত করে। হামলার সময় অন্তত ৭-৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার পর নিহতের স্ত্রী ফাতেমা বেগম ২৬ ডিসেম্বর আলফাডাঙ্গা থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি চঞ্চল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “সাইফুল হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   হত্যা মামলা   আসামি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close