সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হুমকির দেওয়ার অভিযোগ       
বেগম রোকেয়া
মিনা সরকারের সাফল্যের গল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়ায় উদ্যোক্তা মিনা সরকার। স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তিনি। তার চেষ্টা, পরিশ্রম, অদম্য মনোবল তাকে পিছনে তাকাতে দেয়নি। এখন তিনি মাসে আয় করেন ২০ থেকে ২৫ হাজার টাকা আর বছরে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। তার একার উপার্জনেই চলে সংসার। ভাড়া বাসা, সন্তানের পড়ালেখা, বাড়ির কাজ ছাড়াও উদ্যোক্তা হিসেবে সফল সংগ্রামী এক নারী মিনা সরকার।

২০২২ সালে প্রতিবেশী টুম্পা কুন্ডু ও কনিকা কুন্ডুর মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করেন। ফেসবুক পেজ খুলেন মিনা ফ্যাশন এন্ড ফুড। বাড়ি থেকেই পুরো দমে ব্যবসা শুরু। নানা রকমের থ্রি পিস, কাপড়, শাড়ি, লেডিস ট্রি-শার্টসহ মেয়েদের সব রকমের পোশাক। ফুড আইটেম হিসেবে চার রকমের কুমড়ো বড়ি নিজেই তৈরি করে বাজারজাত করেন। ভালো কুমড়ো বড়ির কারিগর হিসেবে পরিচিত লাভ করেছেন।

প্রতিদিন ১০-১২ কেজি কুমড়ো বড়ি তৈরি করেন। ভেজালমুক্ত এবং খাঁটি দানাদার তৈরি মাষকলাই ৭০০ টাকা কেজি, মটর ডাল ৫০০ টাকা কেজি, খেসারি ৩৫০ টাকা কেজি, এংকার ৩০০ টাকা কেজি করে বিক্রয় করেন। এ ছাড়া দেশি চাকের খাঁটি মধু, ঘি, নাড়ু, মোয়াসহ নানা খাদ্যসামগ্রী নিজেই তৈরি করে বিক্রি করেন। বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করেন তিনি।

একজন সফল উদ্যোক্তা হিসেবে সিংড়া ডিজিটাল পল্লি সনদ পান। নাটোরে নারী মেলায় নিজস্ব স্টল দিয়ে পুরস্কৃত হন। নাটোর বিসিক শিল্প নগরীতে ৩ দিনের ট্রেনিং করেন, রাজশাহী লার্নিং ট্রেনিং সেন্টারে বেসিক বিষয়ে ট্রেনিং করেন। ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সেমিনারে অংশ নেন। তিন কন্যাসন্তানের জননী মিনা সরকার। বড় কন্যা রাজশ্রী সরকার, এ বছর সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে এ-প্লাস পেয়েছেন। সে ভবিষ্যতে নার্স হয়ে দেশসেবা করতে চান। মেজ মেয়ে অনুশ্রী সরকার, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণির শিক্ষার্থী। ছোট মেয়ে শ্রেয়সী সরকার সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

১৯৮৩ সালে সিংড়া পৌরসভার কতুয়াবাড়ী গ্রামে বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন মিনা সরকার। বাবা রাধাগোবিন্দ, মা শ্যামলী রানী সরকার। চার ভাইয়ের একমাত্র বোন মিনা সরকার। ২০০৪ সালে সিরাজগঞ্জের রতন কুমার সরকারের সঙ্গে বিয়ে হয়। বায়িং হাউজে চাকরি করতেন তার স্বামী। ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের হাল ধরেন তিনি।

২০০০ সালে ১ বিষয়ে লেটারসহ ফাস্ট ডিভিশনে এসএসসি পাশ করেন। ২০০২ সালে এইচএসসিতে ২য় বিভাগে উত্তীর্ণ হন। স্বামী মারা যাওয়ার পর তার সংগ্রাম শুরু। একটু সেলাই মেশিনের কাজ জানতেন তাই দিয়ে শুরু করেন দর্জির কাজ। পাশাপাশি পাইকারি কিনে থ্রি পিছ বিক্রি করে উপার্জন শুরু করেন তিনি।

মিনা সরকার বলেন, আমি অনলাইন ও অফলাইনে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি। আমার পেজ মিনা ফ্যাশন অ্যান্ড ফুডস। আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। একের পর থেকেই সংসারের পুরো হাল ধরেছি আমি নিজেই। আমার জীবন একটা সংগ্রামের মধ্যে দিয়ে কাটাচ্ছি। একদিকে আমার সংসার ব্যবসা অন্যদিকে মেয়েদের পড়াশোনা ঠিক রেখে কাজ করছি। বাস্তব জীবনের সঙ্গে যুদ্ধ করে চলছে প্রতিনিয়ত। একজন নারীই পারেন এতকিছু সামলিয়ে জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে।

সিংড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তারা বলেন, সমাজে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। মিনা সরকার একটি উদাহরণ। তার সফলতার গল্প শুনেছি। সে একজন সফল নারী উদ্যোক্তা এবং সফল জননী। তার জন্য শুভ কামনা। মহিলাবিষয়ক অফিস তার পাশে থাকবে ও তাকে সহযোগিতা করে যাবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সাফল্যের গল্প  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় যুবকের মৃত্যু
নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি
তারেক রহমানের সতর্কবার্তা, ‘ভোটে সচেতন থাকুন’
পটুয়াখালী কালেক্টরেট স্কুলে প্রমোশন পরীক্ষায় বিপুল অকৃতকার্য, সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত

মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস আহসান হাবীবের
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close