মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
সোশ্যাল মিডিয়া
ভোট আমরা তাকেই দেব, যারা গুম-খুনের বিচার করবে : জুমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট তাকেই দেব, যারা গুম-খুনের বিচার করবে; এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা।

রোববার (৪ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফাতেমা তাসনীম জুমা বলেন, যারা ভোটের জন্য মুখে কুলুপ এঁটেছে তাদের জানিয়ে দিন, ভোট আমরা তাকেই দেব যারা সরকারে গেলে শহীদ হাদি হত্যা, জুলাই গণহত্যাসহ সকল গুম-খুনের বিচার করবে। এমনকি বিরোধী দলে গেলেও আওয়াজ জারি রাখার প্রতিশ্রুতি দিবে।

আরেক পোস্টে তিনি লিখেছেন, আমাদের বিপ্লব যাদের কারণে স্বেচ্ছা কারাবরণে আইসা ঠেকসে, যাদের জন্য জুলাইয়ের পরও জুলাই টিকাইতে গিয়ে আমার ভাইকে কবরে যাইতে হলো তাদের মাফ করব কীভাবে?

ফাতেমা তাসনীম জুমা বলেন, জুলাইয়ের সব খুনি আসামিগুলোকে ছেড়ে দিয়েছে গত ২ মাসে, আর এখন সব জুলাইয়ের ফেইসগুলো, যাদের ব্যাকাপ কম তাদের টার্গেট করে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, জান দেব; জুলাই দেব না বলার লোকটা মইরা গেছে। পদে পদে টের পাবেন জুলাইরে টিকাইয়া রাখছিলো কে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ভোট   গুম   খুন   জুমা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
শ্বশুরের নির্দেশে ২৮ বছর ধরে ঈদ উপহার বিতরণ করছেন বিএনপি নেত্রী

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close