বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
পোরশায় ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত চার দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতের কারণে মানুষ দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। শীতের কাছে অসহায় হয়ে পড়েছেন হতদরিদ্র মানুষ। কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কনকনে এ শীতে মানুষের পাশাপাশি প্রাণীকুলের অবস্থাও করুণ হয়ে উঠেছে।

এদিকে বেড়েছে শীতজনিত রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ বিভিন্ন স্থানে খড়-কুটো কিংবা কাগজের টুকরো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীত থেকে বাঁচতে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ভিড় করছেন গরম কাপড়ের দোকানগুলোতে। উপজেলার সারাইগাছী বাজার, নিতপুর বাজার এবং বিশেষ করে সাপ্তাহিক গাঙ্গুরিয়া, মর্শিদপুর ও শিশা বাজারসহ বিভিন্ন নতুন ও পুরোনো শীতবস্ত্রের দোকানে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, কানটুপি, মাফলার, ট্রাউজার, হাত ও পায়ের মোজাসহ নানা ধরনের শীতের পোশাক কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পোরশায়   ঘন কুয়াশা   ও জনজীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close