বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
গজারিয়ায় কৃষকের ৮ গরু চুরি, নিঃস্ব পরিবার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে লিটন মিয়া নামে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে ৮টি গরু চুরি হয়েছে। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো সড়কপথে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী লিটন মিয়া বলেন, “রাতের আঁধারে আমার গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি গরু নেই। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ৩টি গাভি, ২টি ষাঁড় ও ৩টি বাছুর রয়েছে। ষাঁড়গুলো আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলাম। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৮–৯ লাখ টাকা। আমার গোটা পরিবার নিঃস্ব হয়ে গেল।”

বিষয়টি সম্পর্কে বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী বলেন, “অভাব-অনটনের সংসারে গরুগুলোই ছিল লিটন মিয়ার একমাত্র জীবিকার উৎস। গাভীর দুধ বিক্রি করে তার সংসার চলত। এক রাতেই সব হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি গজারিয়া উপজেলায় গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। বাধ্য হয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের অপতৎপরতা ঠেকাতে গ্রামে গ্রামে পাহারার ব্যবস্থা নিয়েছেন স্থানীয়রা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   কৃষক   চুরি   নিঃস্ব পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close