বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
আপোষহীন নক্ষত্রের বিদায়
খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের শোক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সকল সময় দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে সারা দেশের মানুষ খালেদা জিয়াকে মনে রাখবে। আজ একজন আপোষহীন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি। 

বিএনপি চেয়ারপারসন ও দেশের তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত‍্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   সিরাজগঞ্জ   প্রেস ক্লাব   শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close