সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,
২৭ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই      নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি      ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে : হামিম      ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি      অচলাবস্থা কাটিয়ে অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর      নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, যেসব বিষয়ে আলোচনা হলো লাহোরে      দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল      
স্বাস্থ্য
শেবাচিমকে আধুনিকায়নের অঙ্গীকার নবনিযুক্ত অধ্যক্ষ আনোয়ার হোসাইনের
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
মো. আনোয়ার হোসাইন বাবলু

মো. আনোয়ার হোসাইন বাবলু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন কলেজটির প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসাইন বাবলু। তিনি কলেজ ও হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

আনোয়ার হোসাইন বাবলু বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে হাসপাতালকে আধুনিক ও উন্নত সেবা সংবলিত হাসপাতালে পরিণত করতে আমি অঙ্গীকারবদ্ধ। দালালমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক শেবাচিমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।’

‘শেবাচিম শুধু একটি হাসপাতাল নয়, বরং দক্ষিণাঞ্চলের ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ পরিণত করতে চাই।’ 

শিক্ষা, প্রশাসন ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 

‘হাসপাতালের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা জোরদার, নতুন ভবন নির্মাণ, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ রোগীদের জন্য উন্নত ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে চাই।’

সাবেক ছাত্র হিসেবে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকায় আগামী ছয় মাসের মধ্যে কলেজ ও হাসপাতালের বিদ্যমান বহু সমস্যার দৃশ্যমান সমাধান করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আগামী এক মাসের মধ্যে ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হবে জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘শেবাচিমকে শিক্ষা ও প্রশাসনিকভাবে দেশের একটি ভালো মেডিকেল কলেজে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ মেডিকেলে দীর্ঘ দিন ধরে চলতে থাকা শিক্ষক সংকট দূর হয়েছে ‘আমাদের এখানে এখন আর শিক্ষক সংকট নেই।’

‘যেহেতু আমি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, বর্তমানে এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো, আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান করতে।’

এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) আনোয়ার হোসেনকে শেবাচিমের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, শেবাচিম বাংলাদেশের তথা দক্ষিণাঞ্চলের একটি প্রধান সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটি ১৯৬৪ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬৮ সালে কার্যক্রম শুরু করে, যা প্রথমে ‘বরিশাল মেডিকেল কলেজ’ নামে পরিচিত ছিল এবং পরে ১৯৭৭ সালে বাংলার বাঘ খ্যাত শের-ই বাংলা একে ফজলুল হকের নামে নামকরণ করা হয়। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বর্তমানে একটি ১ হাজার শয্যার হাসপাতাল ও অত্যাধুনিক শিক্ষা সুবিধা নিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

কেকে/এমএ
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রার্থী মিন্টু নানাভাবে হুমকি দিচ্ছে : জামায়াত প্রার্থী ফখরুদ্দিন
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
মাদারীপুর-৩ আসনে প্রশাসনের নিরপেক্ষতার দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
সরকার গঠন করতে পারলে প্রথমেই আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ : তারেক রহমান
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল

সর্বাধিক পঠিত

শারজাহে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের জমজমাট পিঠা উৎসব
মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির
মৌলভীবাজার-৪ আসনে নুরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে নিষেধাজ্ঞায় বিওজেএর উদ্বেগ

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close