শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
কুমিল্লায় কোরআন পোড়ানোর অভিযোগে শাহীন মিয়া গ্রেফতার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কোরআন শরিফ পোড়ানো ও অবমাননার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. শাহীন মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২০ ডিসেম্বর) রাতে তার নিজে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

ঘটনাটি ঘটেছে উপজেলা শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাঁভূমি মোল্লা বাড়ি আনন্দপুর এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় কোরআন শরিফ পোড়ানো ও অবমাননা একটি সংবাদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই। উক্ত সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার কথা স্বীকার করেন। পরে গ্রামপুলিশ মো. হুমায়ুন কবির বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। 

ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত টমাস বড়ুয়া বলেন, কোরআন পোড়ানো ও অবমাননার অপরাধ শাহীন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

কেকে/এআর


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close