শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
কৃষক লীগের দুই নেতা বিএনপিতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড় এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারীরা হলেন মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ভিক্কু এবং শহর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন। তারা উভয়েই বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

কৃষক লীগের এই দুই নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বালিজুড়ী বাজার এলাকায় ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আবুল হোসেন ও মোশারফ হোসেন নব্বইয়ের দশক থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলীয় দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপিতে ফিরে এসেছেন। সে কারণেই তাদের স্বাগত জানানো হয়েছে।”

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ত্যাগী বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে এবং আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরই এখন দলে টেনে নেওয়া হচ্ছে। এটি শহীদ জিয়ার আদর্শের চরম পরিপন্থী এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত নেতাকর্মীদের জন্য অপমানজনক।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কৃষক লীগ   বিএনপি   যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close