দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আজ দুপুর ২টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় গত সোমবার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস।
আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
কেকে/এআর