মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০১ পিএম আপডেট: ১৪.১২.২০২৫ ৪:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। এরইমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে।

একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাকে সৈকতে ডাকা হয়। 

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, এ ঘটনায় দশজন গুরুতর আহত হয়েছেন। 
 
এরইমধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ একটি সতর্কতা জারি করেছে; যাতে লোকজনকে সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে।
 
পুলিশ বলছে, ‘এখনও এ ঘটনায় অভিযান চলছে এবং জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, যারা ইতোমধ্যেই সেখানে আছেন তাদের অন্য কোথাও আশ্রয় নিতেও বলা হচ্ছে।’
 
এদিকে, আল জাজিরা বলছে, ‘সিডনি মর্নিং হেরাল্ড সমুদ্র সৈকতে একাধিক গুলি চালানোর খবর দিয়েছে, তবে কেউ আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।’
 
বন্ডি সৈকতে দুইজন ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।  

সিডনির পূর্ব উপকূলে বন্ডি সমুদ্র সৈকত তিন হাজার ফুটেরও বেশি লম্বা এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে সুপরিচিত সৈকতগুলোর মধ্যে একটি।

এছাড়া, বন্ডি বিচে বন্দুকধারীর হামলায় ২ ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 
 
রয়টার্সের মতে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মুখপাত্র বলেছেন যে, তারা ‘একটি সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত’ আছেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকত   বন্দুকধারীর হামলা   হতাহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close