মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
কম্বোডিয়ায় নতুন করে হামলা চালাল থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪১ এএম আপডেট: ১৪.১২.২০২৫ ১২:০৬ পিএম

কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু চালিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এ হামলা হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়েছেন। তবে এগুলোকে পদদলিত করে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে তারা।

রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে।

এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

এদিকে, নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচোন অনলাইন জানিয়েছে, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে তারা নতুন সামরিক অভিযান শুরু করেছেন।

ভোরে শুরু হওয়া এ অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে জানিয়ে এ নৌ কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষায় নতুন করে হামলা চালানো হয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে ওই অঞ্চলটি পুনরুদ্ধার করেছে।

দেশটির পাবলিক টেলিভিশন থাই পিবিএসও জানিয়েছে, হামলা চালানো স্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উড়িয়েছেন সেনারা।

টিভি-৩ নামে থাইল্যান্ডের আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ভোর থেকে সেনা, নৌ এবং বিমানবাহিনী সীমান্তে যৌথ অভিযান শুরু করে। সর্বশেষ সংঘাতে কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি।

কম্বোডিয়ানরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাদের সীমান্তবর্তী পুরসাত প্রদেশের থামার দা এলাকায় গোলাবর্ষণ করেছে থাইল্যান্ড।

সূত্র: আলজাজিরা

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  কম্বোডিয়া   হামলা   থাইল্যান্ড  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close