মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের কোস্টগার্ড বাহিনী ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে। সেই সাথে জাহাজটির ১৮ জন ক্রুদের সকলকে আটকও করা হয়েছে।

আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ।

জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “শুক্রবার (১২ ডিসেম্বর) ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি। জাহাজে ১৮ জন ক্রু ছিলেন। তাদের সকলকে আটক করা হয়েছে। আটক এই ক্রুদের মধ্যে ভারতীয়, বাংলাদেশী ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন।”

ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের, তা অবশ্য বলেননি ওই কর্মকর্তা।

বলে রাখা ভাল, পৃথিবীর অন্য যে কোন দেশের চেয়ে ইরানে গ্রাহক বা খুচরা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সবচেয়ে কম। নাগরিকদের জন্য সরকারের এই বদান্যতার সুযোগে জ্বালানি তেল চুরি ও পাচারকারী বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে দেশটিতে। এসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে।’

এর পূর্বে, গেল মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী।

গত বুধবার (১০ ডিসেম্বর) ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ‘জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয়।’

যুক্তরাষ্ট্র সেই জাহাজ জব্দ করার ৩ দিনের মাথায় নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করল ইরান।

উল্লেখ্য, ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকায় ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : এএফপি

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  চোরাই তেলবাহী ট্যাঙ্কা   জব্দ   ইরান   বাংলাদেশি   ক্রু আটক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close