কাতারে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ও আল গালী ট্রাভেলসের স্বত্বাধিকারী সিআইপি ফজলুল করিম মামুন ব্যবসায়ী সফরে কাতার আগমনে করলে গতকাল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান ফেনীর সন্তান মুন্না মনিকা সুপার মার্কেটের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ওমর ফারুক, আবদুল খালেক, ফরহাদ হোসেনসহ অন্যন্যারা।
সিআইপি ফজলুল করিম মামুন বলেন, ‘বর্তমান বিশ্বে এখন গুরুত্বপূর্ণ শ্রমবাজার হল কাতার।’
তিনি ওমানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করতে দেশটিতে ব্যবসা করার পরিকল্পনা কথা জানান।
কেকে/বি