বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১০ পিএম
খালেদা জিয়া | ফাইল ছবি

খালেদা জিয়া | ফাইল ছবি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার (৮০) সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

রোববার (৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।
 
মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান ও ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রোববার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।
 
মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।
 
এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার উন্নত চিকিৎসায় লন্ডন নেওয়ার সবশেষ তারিখ ছিল আজ রোববার। তবে, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
 
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘ দিন আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গেল ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   সিটিস্ক্যান রিপোর্ট   স্বাভাবিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close