মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজধানী
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন ববি হাজ্জাজ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ০৭.১২.২০২৫ ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোহাম্মদপুরে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে (২৯ নম্বর) ওয়ার্ডের কৃষি মার্কেটসংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, আপোষহীন বেগম খালেদা জিয়ার অব্যাহত সুস্থতার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তারা দেশবাসীকে দলমত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “এতো বছর যিনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তিনি বেগম খালেদা জিয়া। তার সুস্থতার জন্য সবার দোয়া প্রয়োজন।”

তিনি পবিত্র কুরআন-এর আয়াত তিলাওয়াত করেন এবং বিশেষ দোয়া পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন, “বেগম জিয়ার রোগমুক্তির পাশাপাশি ধানের শীষের বিজয় কামনা করছি। ধানের শীষ বিজয়ী হলেই তিনি শান্তি পাবেন।”

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু বলেন, “বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার আদর্শের সন্তান। দেশবাসী তার জন্য দোয়া করবেন—এটাই আমাদের প্রত্যাশা।” 

তিনি আরও বলেন, “দেশের সংকটময় মুহূর্তে যিনি জনগণকে একা ছেড়ে যাননি, তিনি বেগম খালেদা জিয়া। তিনি দেশকে যেমন ভালোবাসেন, দেশের মানুষকেও তেমন ভালোবাসেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু। উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয়
নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহেল রানা এবং সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী। এছাড়াও মোহাম্মদপুর থানার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

কেকে/লআ
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   খালেদা জিয়া   ববি হাজ্জাজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close