বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
বেগম জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম, যা সরাসরি তত্ত্বাবধান করছেন শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কারণ, দীর্ঘ ১৫ দিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতেই। উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি।
 
বেগম জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল আজ রোববার (৭ ডিসেম্বর)। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন সার্বিক তদারকিতে।
 
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
 
এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বেগম জিয়া   উদ্বেগ   উৎকণ্ঠা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close