মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
২৬ ফাল্গুন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজধানী
চিড়িয়াখানার খাঁচায় ফিরল সেই সিংহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের কাছে পেশ করবেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী এবং গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের মত চলবে।’

প্রসঙ্গত, শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে সিংহটি চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে যায়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  চিড়িয়াখানা   খাঁচা   সিংহ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close