সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
ডাকবাক্স এখন হারিয়ে যাচ্ছে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে লেটার বক্স বা ডাকবাক্স এখন হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা দেখা যায় না। ফলে ব্যক্তিগত চিঠির গুরুত্ব অনেক  কমে গেছে। সেই সাথে এলাকার ডাকঘর থেকে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স।

জানা যায়, মাত্র এক যুগ আগেও সারাদেশের মত ফরিদপুর জেলায় ডাক বিভাগের ডাকবাক্স ছিল জীবনের অপরিহার্য অংশ। অথচ এক সময় দূর থেকে পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল চিঠি। এমনকি স্ত্রী, প্রেমিক, প্রেমিকার বা কাছের কাউকে মুখ খুলে বলতে না পারা কথাগুলোও সযত্নে সাজিয়ে লেখা হতো চিঠিতে। 

মোবাইল ফোন, ই-মেইল, ফেজবুক, মেসেঞ্জার, whatsapp, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যুগের আগে চিঠি ছিল যোগাযোগের সবচেয়ে কার্যকরী মাধ্যম। টেলিফোন আবিষ্কৃত হলেও তা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ যোগাযোগের জন্য চিঠির ওপর নির্ভরশীল ছিলেন।

এখন আর সেই দিন নেই। নানা তথ্য প্রযুক্তির উন্নয়নে দিন বদলের ন্যায় পাল্টে গেছে সবকিছু। এখন এক নিমিশে খবরা খবর পৌঁছে যাচ্ছে ঘর থেকে বিশ্বের যে কোনো প্রান্তে। প্রতি সেকেন্ডে আলাপ চলছে অত্যাধুনিক মোবাইলে।

কলেজ ছাত্র অর্ক বলেন, ‘জীবনে কোন দিন ঠিঠি লিখি নাই। কারো সাথে কথা বলতে হলে, ফোন ব্যবহার করি। সেই জন্য ডাকবাক্সর সাথে পরিচিত নই।’

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্ত্তী বলেন, ‘চিঠিই ছিল প্রাচীন বা আগের দিনের যোগাযোগের একমাত্র মাধ্যম। নানা ধরনের কথোপকথন হতো এই চিঠির মাধ্যমে। আর চিঠিপত্র আদান-প্রদানের সব ব্যবস্থায় ছিল পোস্ট অফিসনির্ভর। তা ছাড়া ভাই বোনকে, মা ছেলেকে, বাবা ছেলেকে, ছেলে বাবা-মাকে নিজের অবস্থান জানাতে চিঠি লিখতেন। কিন্তু সময়ের বিবর্তনে তা আজ হারিয়ে যাচ্ছে।

কেকে/বি 

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close