সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
সাভারে আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, সাভার-আশুলিয়া এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতারকৃত আকাশ হোসেন যুব (২৬) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। 

সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নম্বর সহ-সভাপতি এবং ঢাকা জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের অনুসারী। 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আ’ লীগের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা, অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। 

পুলিশ আরও জানায়, এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে সে স্বীকার করেছে। যুবকে জিজ্ঞাসাবাদে অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের দিয়ে সাভার ও আশুলিয়ায় বিশৃঙ্খলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানায়, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাভার ও আশুলিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত আকাশ হোসেন যুবকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close