সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
রাজনীতি
গণভোট ইস্যুতে আজ সরকারকে বার্তা দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৬ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১১:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণভোট ইস্যুতে সরকারকে উদ্দেশে করে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের প্রচার-প্রচারণার কৌশল এবং শরিক দলের সঙ্গে আসন বণ্টন ও ভোটের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার মতে, গণভোট ইস্যুতে সরকারের আচরণ এখন স্পষ্টতই একতরফা। বিএনপি মনে করে, গণভোট জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হতে হবে—এ বিষয়ে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে।

তারা আরো জানান, ‘রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি রাজনৈতিক সংকট নিরসনে’ সরকারের মনোভাব ও পরবর্তী পদক্ষেপ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

বিএনপি সূত্র জানায়, বৈঠকে উপস্থিত নেতাদের কাছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক সমঝোতার অগ্রগতি সম্পর্কে মতামত জানতে চান তারেক রহমান। নেতারা এ বিষয়ে একে একে আলোচনা করেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে বিএনপির অবস্থান ও সরকারের প্রতি বার্তা জনগণের সামনে তুলে ধরা হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  গণভোট   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close