সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
ফটিকছড়িতে সংঘবদ্ধ গাছ চোরদের হামলায় রেঞ্জারসহ আহত পাঁচ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম
আহত মো. সোহেল

আহত মো. সোহেল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটতে বাধা দেওয়ায় বন বিভাগের কর্মীদের উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ গাছ চোরদের একটি দল। 

সোমবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার হাসনাবাদ বিটের করলিয়া বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলায় ফরেস্ট রেঞ্জার শিফাত আল রাব্বানী, বাগান মালি মো. সোহেল (২৫), স্থানীয় যুবক এমদাদসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বাগান মালি সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে সৃজিত সংরক্ষিত আকাশমনি মা গাছ কেটে পাচারের চেষ্টা করছিল সংঘবদ্ধ গাছচোরদের একটি দল। খবর পেয়ে ফরেস্ট রেঞ্জার শিফাতের নেতৃত্বে বনপ্রহরীরা ঘটনাস্থলে গেলে গাছ চোররা পালানোর চেষ্টা করে। এ সময় করিম নামের একজনকে আটক করা হলে পথে তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

বনবিভাগ জানিয়েছে, হামলায় জড়িতদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন পেলারখিল এলাকার জহিরুল ইসলামের ছেলে আলমগীর ও শাহজাহান, ফরিদের ছেলে আবছার, করালিয়া এলাকার আবিদ আলী, শাহাব উদ্দিন ও করিম, খিল্লা পাড়ার বাসিন্দা আলমগীর।

হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা শিফাত আল রাব্বানী বলেন, ‘এটি পরিকল্পিত হামলা। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে; দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চল রক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।’

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘সরকারি বনে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   গাছ চোর   হামলা   রেঞ্জার   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close