চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) অলি উল্লাহর বিরুদ্ধে বিধবা নারীর নিকাব টেনে ধরা, হাত ধরে জোরপূর্বক ভেতরের কক্ষে নেওয়ার চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি অলি উল্লাহসহ আরও এক এসআই ও তাদের সোর্সসহ পাঁচজনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী নারী। তার মধ্যে অলি উল্লার বিরুদ্ধে তার অভিযোগ গুরুতর।
৪৮ বছর বয়সী ওই নারীর ভাষ্য, তার ছেলেকে ইয়াবা মামলায় স্থানীয় পুলিশ সোর্সের মাধ্যমে ফাঁসিয়ে দিতে চেষ্টা করে এই দুই এসআই।
আর এর মাধ্যমে ফাঁদ পেতে বিধবা ওই নারীকে দেওয়া হয় কুপ্রস্তাব।
ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের নির্দেশে ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশের আরেকটি দল।
এ বিষয়ে জানতে অলি উল্লাহকে ফোনকল দেওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি নাকি এই নারীকে চেনেনই না!
কেকে/ এমএ