বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
সম্পর্ক মানে একটা কমিটমেন্ট : কোয়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অফস্ক্রিনে যেন এক সাদামাটা মানবী। তার ভক্ত-অনুরাগীরা তাকে আদর করে বলেন—‘টালিকুইন’। আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে অভিনেত্রীর।

পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে বিনয় আর সরলতার প্রতীক কোয়েল মল্লিক। কোনো অনুষ্ঠান-পার্টি কিংবা মল্লিকবাড়ির দুর্গাপূজা—সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে রঞ্জিতকন্যাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এ বিষয়টি নিয়ে লাইমলাইট থেকে একটু দূরেই থাকেন অভিনেত্রী।

তবে এবার কোয়েল মল্লিক নতুন প্রজন্মের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।

কোয়েল মল্লিক বলেন, এ রকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে কিংবা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে—একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।

অভিনেত্রী বলেন, জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি—সম্পর্ক সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি বলে জানান কোয়েল মল্লিক।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে এ দম্পতির প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কোয়েল মল্লিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close