সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
আইন-আদালত
চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৮:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন বর্ধিত মাশুল আদায়ের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই সিদ্ধান্তের ফলে আপাতত বন্দরের বিভিন্ন সেবার জন্য বর্ধিত মাশুল নেওয়া যাবে না।

রোববার (৯ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়িয়েছিল। এর মধ্যে কনটেইনার পরিবহনের মাশুল সবচেয়ে বেশি বাড়ানো হয়।

এই বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে বাস্তবায়ন হবে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ গত ৩০ সেপ্টেম্বর একটি সার্কুলার (বিজ্ঞপ্তি) জারি করেছিল।

১৪ সেপ্টেম্বরের গেজেট এবং ৩০ সেপ্টেম্বরের সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের। তিনি বলেন, “ওই মাশুল আদায় কবে থেকে কার্যকর হবে তা উল্লেখ করে গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার দেয়। এই সার্কুলারের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।”

সার্কুলার স্থগিতের ফলে আপাতত বর্ধিত মাশুল আদায় করা যাবে না বলে নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী।

তবে রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করবেন।

হাইকোর্ট এক রুলে জানতে চেয়েছেন, ১৪ সেপ্টেম্বরের গেজেট এবং ৩০ সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দর   বর্ধিত মাশুল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close