সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
শিক্ষা
জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের দস্তারবন্দী সম্মেলন
একসঙ্গে পাগড়ি পাচ্ছেন সাড়ে তিন হাজার হাফেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম আপডেট: ০৯.১১.২০২৫ ৫:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ডের দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে একসঙ্গে সাড়ে তিন হাজার হাফেজ আলেমের মাথায় উঠবে সম্মানের পাগড়ি।

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দস্তারবন্দী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন বলে জানা গেছে।

জামিয়াতু ইবরাহীম প্রতিষ্ঠার তিন দশক উপলক্ষে প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য এ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ আলেম ও মুফতিদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হবে।

কর্তৃপক্ষের সূত্র মতে পঞ্চাশ হাজার লোকের অবস্থানের মতো বিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীকে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে দোয়া কামনা করেছেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close