রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
জাতীয়
শুক্রবারের আলোচিত সংবাদ
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আজ শুক্রবার, ৭ নভেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদগুলো খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১. ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না : ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিপূর্ব এ সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

২. শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

এবার দশম গ্রেডসহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলতভাবে এই কর্মসূচি পালন করবে।

কর্মসূচির নেতৃত্বে থাকছেন সহকারী শিক্ষকদের এই আন্দোলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, দশম গ্রেড বাস্তবায়নের মু. মাহবুবুর রহমান এবং অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।

৩. ট্রাকের ধাক্কায় বিএনপির ২ নেতা নিহত 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপির ২ নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে। তিনি ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন। অপর নিহত ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে ও একই ওয়ার্ড কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৪. চালের দাম নিম্নমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে

এই সপ্তাহের বাজারদরে সবচেয়ে বড় পরিবর্তন পেঁয়াজের দামে। এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন, তারা এখন কিনছেন ১২০ টাকা দরে।

অন্যদিকে, বাজারে আমন ধানের নতুন চাল আসি আসি করছে। এতে চালের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের চেয়ে চালের দাম এখন কেজিপ্রতি ২-৩ টাকা কম।

৫. ন্যাটোর বিরুদ্ধে সীমিত হামলা চালাতে প্রস্তুত রাশিয়া : জার্মান জেনারেল

রাশিয়া যে কোনও সময় ন্যাটোর ভূখণ্ডে সীমিত সামরিক হামলা চালানোর সক্ষমতা রাখে বলে সতর্ক করেছেন জার্মান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আলেক্সান্ডার সোলফ্রাংক। তবে তিনি বলেন, এমন পদক্ষেপ নেবে কি না, তা অনেকটাই নির্ভর করবে পশ্চিমা জোটের বর্তমান অবস্থানের ওপর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

সোলফ্রাংক বলেন, রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতা ও যুদ্ধশক্তি পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা চাইলে আগামীকালই ন্যাটোর ভূখণ্ডে ছোট পরিসরে, স্বল্প সময়ের জন্য, সীমিত আক্রমণ শুরু করতে পারে। বড় আকারে নয়।কারণ ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া এখনও যথেষ্ট ব্যস্ত।

তিনি আরও বলেন, রাশিয়া যদি সামরিক পুনর্গঠন অব্যাহত রাখে, তবে ২০২৯ সালের মধ্যেই বৃহৎ আকারের আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। এটি ন্যাটোর ৩২ সদস্যদেশের জন্য সরাসরি হুমকি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

৬. মুক্তি পেল ইমন সাহা নির্মিত প্রথম সিনেমা

অবশেষে সিনেমায় অভিষেক ঘটলো সংগীত পরিচালক ইমন সাহার। অভিনেতা নয়, এই যাত্রা নির্মাতা হিসেবে। ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে দেশে।

স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে প্রথম সপ্তাহ চলবে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উল্লেখযোগ্য সংবাদ   শিরোনাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close