রাজধানীর চকবাজারে সাড়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও তিন লাখ টাকা জরিমানাসহ কয়েকটি প্রতিষ্ঠান সীলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা মো. আবু হাসান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে র্যাব-১০’-এর সহযোগিতায় পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মো. জসিমকে দেড় লাখ টাকা, মো. আলামিন ও বাবুলকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
র্যাব-১০ জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-১০’-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাবের অভিযান চলবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’
কেকে/ এমএ