সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
শিক্ষা
আপত্তির মুখে বাদ প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য নবসৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট জারি করেছে।

এর মাধ্যমে গেল আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া নতুন দুটি পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হল।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে।’
 
মাসুদ আখতার স্পষ্ট করে জানান, সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ আর থাকছে না।

তবে, ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে কি না– এমন প্রশ্নের উত্তরে মাসুদ আখতার খান কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে।’

বলে রাখা ভাল, এর আগে গেল ২৮ আগস্ট জারি করা বিধিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মত সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল, যা ধর্মভিত্তিক সংগঠনগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়ে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক   শারীরিক শিক্ষা   সংগীতের শিক্ষক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close