সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেফতার
মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, “ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা সম্ভব হয়েছে। যদিও তার কাছ থেকে সরাসরি ইয়াবা পাওয়া যায়নি, তবে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে সোমবার সকালে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, “আমি শুনেছি, মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। দল মাদক সেবন, বিক্রি বা কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেয় না। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close