সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
রাজধানী
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিটের লোগো ও ট্রফি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আসন্ন ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫ উপলক্ষে লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় আইইবি’র রমনা সদর দপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। ইলেকট্রিক্যাল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এবিএম হারুন উর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বলেন, 'দেশে প্রকৌশল গবেষণা যত বৃদ্ধি পাবে, ততই জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। ইঞ্জিনিয়ারদের গবেষণামুখী কার্যক্রমে আরো সক্রিয় হতে হবে এবং আইইবিকে দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নেতৃত্ব দিতে হবে।'

তিনি ইলেকট্রিক্যাল ডিভিশনের এমন গবেষণাধর্মী আয়োজনের প্রশংসা করে বলেন, 'এই পেপার মিট দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেন জানান, ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় পেপার মিটে দেশ-বিদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়াররা তাদের গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করবেন। 

তিনি বলেন, 'আমরা আশা করি, হাজারেরও বেশি পেশাজীবী এই আয়োজনে অংশগ্রহণ করবেন। পুসাব ইঞ্জিনিয়ারস পুরো ইভেন্টের ব্যবস্থাপনা কার্য সম্পাদন করছে।'

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) ইঞ্জিনিয়ার এটিএম তানভীরুল হাসান তমাল, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার কে. এম. আসাদুজ্জামান, ইলেকট্রিক্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল মাওলা, পেপার সাবমিশন উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার হযরত আলী, ইনভাইটেশন ও রিসিপশন উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান, মিডিয়া উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. নূর নবীসহ আরো অনেকে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close