সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
রাজধানী
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম
নিহত মো. রাসেলের লাশ

নিহত মো. রাসেলের লাশ

রাজধানীর মোহাম্মদপুরে মো. রাসেল (৩৫) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিপ্লব (২২) নামে আরও একজন আহত হয়েছে। এই ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মো. রাসেলকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। সে চন্দ্রিমা মডেল টাউনের ৫ নাম্বার রোডের ২০/এ বাসায় পরিবারের সাথে থাকতো।

রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া শাহিন বলেন, ‘আমরা ভ্যানের উপর কাঁচামালের সবজির ব্যবসায় করি। হঠাৎ চিৎকার শুনে ওখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছে। পরে আমি এবং দোকানদার তাইজুল মিলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। কে বা কারা কি কারণে কুপিয়েছে, সে আমরা বলতে পারি না।’

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, ‘চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে পেপার বাবু ও বিপ্লবের সাথে দ্বন্দ্ব চলছিল। পরে আজ রাতের দিকে বিপ্লব ও রাসেল দুইজন ভ্যানের উপরে নবীনগর হাউসিংয়ের চার নাম্বার রোডে বসা ছিল। হঠাৎ এলোপাথাড়ি কুপিয়ে বিপ্লব ও রাসেলকে আহত করে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে রাসেল নামে এক যুবক মারা যায়। আহত বিপ্লবের পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় মূল হোতা পেপার বাবুসহ মোবারক নামে দুইজনকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আহত বিপ্লবের কাছে জানতে পারি, রাস্তায় মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বিপ্লব ও পেপার বাবুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পেপার বাবু ও মোবারককে আটক করি। সিসি ফুটেজ বিশ্লেষণ করছি। এই ঘটনায় আরও যারা জড়িত, তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   যুবককে কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close