সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
খেত খামার
নিয়ামতপুরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন
শাহজাহান শাজু, নিয়ামতপুর (নওগাঁ)
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান ঘরে তোলার শেষ মুহূর্তে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। এতে করে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে। গুড়ি গুড়ি বৃষ্টিসহ গেল রাতের ভারি বৃষ্টিতে মাঠের প্রায় ২৫ শতাংশ ধান জমিতে পড়ে যায় এবং প্রায় ১৫ শতাংশ জমি ধান ডুবে গেছে।

উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ জমির ধান পানিতে ভাসছে। টানা বৃষ্টিতে নিয়ামতপুরের পুকুর খাল-বিলের পানি বের হয়ে ৮০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত থেকে টানা ৩-৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাত হয়। 

নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা রয়েছে। কিছু কিছু জায়গায় ধান কাটা শুরু হলেও আগামী সপ্তাহ থেকে পুরো দমে কৃষক ধান কাটা শুরু করার কথা থাকলেও হঠাৎ বৃষ্টির কারণ কৃষকের অনেক ক্ষতি হয়েছে।

উপজেলার ভাবিচা গ্রামের ধনঞ্জয় মহন্ত বলেন, ‘আমাদের প্রায় ১২ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে কিভাবে চলবো দিশেহারা হয়ে পড়েছি। তাছাড়া এমন দুঃসময়ে কৃষি অফিস থেকেও কেউ খোঁজখবর নিতে আসেনি।’

এছাড়াও এলাকার আপেল, সবুজ, মামুনসহ সবাই একই কথা বলেন।

‘টাকা-পয়সা খরচ করে আমার এখন প্রায় নিঃস্ব। সরকারি সহযোগিতা না পেলে পথে বসতে হবে।’

এ বিষয়ে কথা বলতে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে মুঠোফোন কল করে তার যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম মুঠোফোনে বলেন, ‘চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা রয়েছে। গেল রাতের ভারি বৃষ্টিপাতে উপজেলা বিভিন্ন মাঠের ধান পড়ে গেছে এবং নিচু এলাকার ধান ডুবে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ জরিপ করছে- কেমন ক্ষতি সাধন হয়েছে এবং জমির পানি কেটে দিয়ে পানি দ্রুত বের করে দেওয়ার দিচ্ছে।’ 

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  নিয়ামতপুর   বৃষ্টিপাত   ধান   জমি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close