শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রযুক্তি
শিশু নিখোঁজ ও ইন্টারনেট সুরক্ষায় নতুন অ্যাপ ‘আইসেফ বিডি’
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ আল হাসানের উদ্যোগে তৈরি ‘আইসেফ বিডি নামের নতুন অ্যাপ’র শনিবার (১২ সেপ্টেম্বর) উদ্বোধন করা হবে। 

বাংলাদেশের শিশু ও কিশোরদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার নিমিত্তে  সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম iSafe BD কাজ করবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তা জাহেদ আল হাসান। 

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, পরিচালক ছটকু আহমেদ, সাংবাদিক হাসনাইন সাজ্জাদী, চলচ্চিত্র পরিচালক ফজলে রাব্বি, মার্শাল আর্টের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম উপস্থিত থাকার কথা রয়েছে।

এই আয়োজনের পেছনে রয়েছেন অ্যাপটির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা জাহেদ আল-হাসান ও তার টিম। ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।

iSafe BD’-এর মাধ্যমে সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন শিশু হারিয়ে যাওয়া, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়গুলো। ব্যবহারকারীরা ছবি, লোকেশন ও প্রমাণ সংযুক্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে পারবেন। যাচাইয়ের পর রিপোর্ট স্থানীয় প্রশাসন, পুলিশ ও ভলান্টিয়ার নেটওয়ার্কে পৌঁছে যাবে। বিশেষত নিখোঁজ শিশুদের ক্ষেত্রে অ্যাপটি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠিয়ে স্থানীয় অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করবে।

রিপোর্টিং সুবিধার পাশাপাশি iSafe BD ভুক্তভোগী কিশোর-কিশোরীদের জন্য ২৪ ঘণ্টার সহায়তা, মানসিক স্বাস্থ্য পরামর্শ, আইনি সহায়তার তথ্য এবং নিরাপত্তা সচেতনতা বিষয়ক কনটেন্ট সরবরাহ করবে। যৌন হয়রানি সম্পর্কিত রিপোর্টের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয় ও প্রমাণ সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাহেদ আল-হাসান বলেন, “আমরা চাই প্রযুক্তিকে ব্যবহার করে শিশু ও কিশোরদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে। নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করা হোক বা সাইবার বুলিংয়ের শিকার কিশোরকে সহায়তা করা হোক- iSafe BD হবে তাদের প্রথম আশ্রয়স্থল।”

প্রতিষ্ঠাতাদের মতে, সরকারের সহযোগিতা পেলে এই উদ্যোগ জাতীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠতে পারবে। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- পুলিশের চাইল্ড প্রোটেকশন ইউনিটের সঙ্গে ডেটা ও অ্যালার্ট সিস্টেম যুক্ত করা, সরকারি হটলাইন নম্বরগুলোকে অ্যাপের সঙ্গে সংযুক্ত করা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত রেসপন্স নেটওয়ার্ক গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রমে যৌথ উদ্যোগ নেওয়া।
 
প্রতিষ্ঠাতারা প্রত্যাশা প্রকাশ করেছেন, সরকারের নীতিগত সমর্থন ও প্রযুক্তিগত সহায়তা পেলে দেশের শিশু ও কিশোররা আরও নিরাপদ হবে। শুধু একটি অ্যাপ নয়, iSafe BD হতে পারে একটি জাতীয় ডিজিটাল সুরক্ষা নেটওয়ার্ক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিতের টেকসই পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আশাবাদী তারা।

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  শিশু নিখোঁজ   ইন্টারনেট সুরক্ষা   আইসেফ বিডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close