রোববার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২১ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন ২০২৫ এর জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা উক্ত  রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, এগ্রনোমি বিভাগের প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান, ক্রপ ফিজিওলোজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, জিপিবি বিভাগের প্রফেসর ড. মো. আরিফুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

এ সময় রেজিস্ট্রেশন করেন হাবিপ্রবির ৯ম ব্যাচের শিক্ষার্থী ও অ্যাগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা বানু। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খাত ভিত্তিক ব্যয় এর প্রাপ্ত তথ্য এবং হাবিপ্রবির সমাবর্তন সংক্রান্ত বিভিন্ন কমিটি প্রদত্ত প্রাথমিক ব্যয় পর্যালোচনা করে দেখা গেছে সমাবর্তনের জন্য শিক্ষার্থী প্রতি ব্যয় হবে প্রায় ৬,৩০০ টাকা। তাই সকল কিছু বিবেচনা করে স্নাতক ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি পৃথক পৃথক ভাবে ৩০০০/-, এমবিএ (ইভিনিং) ৪০০০/- এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কেকে/এআর


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close