সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৭:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি


কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, গতকালকের ঘটনাসহ আমরা বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছি, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম এ সম্পর্কে সেদিনই সতর্ক করেছিলাম, এ ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। কিন্তু আমরা পরে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। যেটি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

কমিটি বিলুপ্তের ঘোষণা দিয়ে রিফাত বলেন, উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত পরামর্শে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সে ব্যাপারে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। ওই সময়গুলোতে ছাত্র আন্দোলন অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই প্লাটফর্ম কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করবে না।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close