শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
মিডফোর্ডের ঘটনা ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো: জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:২৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মিডফোর্ডে যুবদলের নেতাকর্মীদের দ্বারা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ‘আইয়ামে জাহেলিয়াত’ যুগের সাথে তুলনা করেছেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ফরহাদ সোহেল বলেন, আমি বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই- আপনাদের মধ্যে যদি আওয়ামী ছায়া দেখা যায়, বাংলাদেশের মানুষ তাহলে চুপ করে থাকবে না। বাংলাদেশের মানুষ আবার জুলাইকে নিয়ে আসবে।

বক্তব্যে তিনি বলেন, গত বুধবার মিটফোর্ডের যে ঘটনা ছিল- এটা আইয়ামে জাহেলিয়াতের মতো ঘটনা।
 
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা মানুষকে খোলা ময়দানে দিবালোকে আপনি পাথর দিয়ে ছেঁচে মেরে ফেলতেছেন। আওয়ামী লীগের পর আপনি নতুন করে মানুষ মারার লাইসেন্স নিয়েছেন?

বক্তব্যে মূখ্য সংগঠক অভিযোগ করে বলেন, আমরা যখন আমাদের নাগরিক পার্টির শাপলা মার্কার জন্য আবেদন করি। তখন আমাদের ছাত্রদলের এক ভাই বলে- শাপলা আর ধানের শীষের মাঝে পার্থক্য মানুষ বুঝবে না। কিন্তু, আপনারা এখন এমন সিচুয়েশন তৈরি করেছেন নৌকা আর ধানের শীষের মাঝে মানুষ পার্থক্য দেখছে না।

এ সময় বিএনপির হাই কমাণ্ডের উদ্দেশ্যে ফরহাদ সোহেল বলেন, আপনারা আপনাদের পেটোয়া বাহিনী সামলান। আমরা চাই- রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ক্ষমতার চেয়ে জনগণের নিরাপত্তার বিষয়টি আগে গুরুত্ব দিব।

কেকে/এআর


আরও সংবাদ   বিষয়:  জাতীয় যুবশক্তি   জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক   ফরহাদ সোহেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close