রোববার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২১ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন ড. আবু হাসান
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করলেন ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার কার্যালয়ে তিনি যোগদান করেছেন।

যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে বিদায়ি রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবিরকেও ফুলের তোড়া দিয়ে বিদায় দেওয়া হয়।

যোগদানের পরে তিনি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ শরীরে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে যে কার্যক্রমগুলো দরকার সেই কার্যক্রমগুলো আমার অবস্থান থেকে পালনের চেষ্টা করব।

তিনি আরো বলেন, প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার বিষয়ে সচেষ্ট থাকব যেন কোনো গতিশীল কার্যক্রম ব্যাহত না হয়। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এ বিষয়ে সবার সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.  মো. এনামউল্ল্যা প্রফেসর ড. মো. আবু হাসানকে রেজিস্ট্রার নিয়োগ দিয়ে আদেশ প্রদান  করেন।

কেকে/এএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close