‘কলমের আঁচড়ে প্রগতির পাঠ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তেপান্তর সাহিত্য সভার নিয়মিত মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি প্রাঙ্গণে এ মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।
তেপান্তরের এবারের পাঠচক্রের নির্ধারিত বই ছিলো আহমদ ছফা রচিত ‘বাংলাদেশের রাজনৈতিক জটিলতা’। পাঠচক্রটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।
তিনি ‘বাংলাদেশের রাজনৈতিক জটিলতা’ বইয়ের আগে শুরু করেন আহমদ ছফার বহুমাত্রিক জীবনের জটিলতা দিয়ে। যাতে ফুটে উঠে আহমদ ছফার ব্যক্তিগত ও সামাজিক জীবনের নানাবিধ প্রসঙ্গ। যেই ছফা যাকে জীবনে বন্ধু বলেছেন, সেই ছফা তাকে আবার ভন্ড, বাটপারও বলেছেন। বাংলাদেশের সাহিত্য ও বুদ্ধিজীবীতার উঠনো আহমদ ছফা এক সফেদ সুন্দর দোলন চাঁপা। যার সুবাসে বিমোহিত হয় যে-কোনো বোধসম্পন্ন মানুষ।
তারপর তিনি আহমদ ছফার ‘বাংলাদেশের রাজনৈতিক জটিলতা’ বিষয়ক বইটির উপর নিবিড় পর্যালোচনা করেন, যা পাঠককে বার বার নিয়ে যায় বাঙালি জাতিসত্তার ইতিহাসের শোণিত স্রোতে। পাঠকের মন ও মগজ পরিতৃপ্ত হয়।
আলোচনাটিতে উপস্থিত ছিলেন, মো. আব্দুল মোমিন, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, জান্নাতুল আদন, জেসমিন আক্তার, এম এস সুজন, নাফিজ উদ্দিন, খাদিজা আফরিন মিতু, নাজমুল হাসান, নুসরাত জাহান, সাজ্জাদ, আরিফ মিয়া, সোহাগ, সাইফ আলি সামি, আব্দুর রহমান, রাফি, জুনায়েদসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় বিশ জনাধিক শিক্ষার্থী।
আলোচনা পর্ব শেষে পাঠকদের জন্য প্রশ্ন পর্ব থাকে, সেখানে পাঠক তার যে-কোনো কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জানতে পারেন। যা পাঠকের মননের তৃষ্ণাকে নিবারণ করে। পাঠচক্রটিতে দারুণ পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত করে রাজনীতি বিজ্ঞান বিভাগের সাজ্জাদ। সেরা পাঠপ্রতিক্রিয়ার ও প্রশ্নের জন্য দেওয়া হয় বিভিন্ন বই উপহার।
পাঠচক্রটি সভাপতি মো. আব্দুল মোমিনের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সঞ্চালনা করেন এম এস সুজন।
বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সুন্দর দৃশ্যের মাঝে একটি হচ্ছে জ্ঞানচর্চা, এ ধরনের পাঠচক্র বিশ্বিবদ্যালয়ে বহুমাত্রিক জ্ঞান ও বুদ্ধির বিকাশে সহায়ক হবে বলে আমার সুদৃঢ় বিশ্বাস।
লেখক: মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
কেকে/ এমএস