দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৬৭ জন, যার মধ্যে ৫ হাজার ৮২৫ জন পুরুষ ও ৪ হাজার ৪২ জন নারী।
কেকে/এএম