বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
শিক্ষা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৫:১৩ পিএম
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লোগো

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লোগো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (১৫ জুন) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন ও সাধারণ সম্পাদক সুবহে সাদিক সন্ধি এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ১৩ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ে ১৫ শতাংশ ভ্যাট বহালের যে সিদ্ধান্ত দিয়েছে, তা শিক্ষার মৌলিক দর্শনের পরিপন্থি এবং এটি শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করার পথে আরেকটি পদক্ষেপ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করে এনবিআরের দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ৪৬টি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। এসব রিটের শুনানি শেষে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট কর আদায়ের ওই উদ্যোগকে ‘অবৈধ’ ঘোষণা করেছিল। কিন্তু আপিল বিভাগ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সেই রায় বাতিল করে।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, শুধু আয়ের ওপর ভ্যাট, ক্ষতির সময় করছাড়—এই যুক্তি শিক্ষাকে আইনের চোখে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে চিহ্নিত করছে। যা সাংবিধানিকভাবে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার নীতির পরিপন্থি।

তারা আরো বলেন, এই রায়ের ফলে শিক্ষার ব্যয় আরো বাড়বে, যা শিক্ষার্থীদের আর্থিক চাপ বাড়িয়ে দেবে এবং উচ্চশিক্ষা অনেকের জন্য অনিরাপদ ও অনির্ঝটনপূর্ণ হয়ে উঠবে।

সংগঠনটি রায় প্রত্যাহারের পাশাপাশি আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি না মানলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

কেকে/এএম


মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close