সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
রাজনৈতিক পক্ষগুলোর ন্যূনতম ঐকমত্য প্রয়োজন: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:৩৬ পিএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

গণতান্ত্রিক বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে। সে জন্য পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা দরকার।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের মধ্যে দ্বিমত থাকবে। তবে যেসব জায়গায় ঐক্য রয়েছে, সেটিকে সংহত রেখে দ্বিমতের জায়গায় যুক্তিসঙ্গত লড়াই করা উচিত। দ্বিমত নিয়েও জনগণের সামনে যাওয়া প্রয়োজন।

জোনায়েদ সাকি মনে করেন, রাজনৈতিক পদ্ধতি নিয়ে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে পারলে ‘নির্বাচন কখন হবে’— এই বিতর্কের অবসান ঘটবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব, নির্বাচন প্রক্রিয়া সংস্কার এবং একটি গ্রহণযোগ্য রোডম্যাপ থাকলে বর্তমান অনিশ্চয়তা ও অনাকাঙ্ক্ষিত বিতর্কও কেটে যাবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   জোনায়েদ সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close