বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
প্রিয় ক্যাম্পাস
বেরোবিকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: উপাচার্য
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:২৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য কাজ করছে বর্তমান প্রশাসন। শিক্ষক সংকট, ক্লাশরুম সংকট  নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দফতরের পরিচালক প্রফেসর ড. মো. শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বেরোবি   শ্রেষ্ঠ বিদ্যাপীঠ   উপাচার্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close